Dhaka 9:38 pm, Tuesday, 16 December 2025

তারাগঞ্জবাসীর ভালোবাসায় বিদায় নিলেন ইউএনও রুবেল রানা

রংপুরের তারাগঞ্জে উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) রুবেল রানা’র বদলি জনিত বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে। সোমবার রাতে অফিসার্স ক্লাবের আয়োজনে উপজেলা পরিষদ হলরুমে তাকে আনুষ্ঠানিকভাবে বিদায় জানানো হয়।

অনুষ্ঠানে উপজেলা প্রশাসনের কর্মকর্তা, জনপ্রতিনিধি, সাংবাদিক, শিক্ষক, বিভিন্ন সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানের দায়িত্বশীল ব্যক্তি ও সুধীজন উপস্থিত ছিলেন।

সংবর্ধনা অনুষ্ঠানে বক্তারা ইউএনও রুবেল রানা’র কর্মদক্ষতা, সৎ প্রশাসনিক মনোভাব, জনবান্ধব কর্মপ্রচেষ্টা এবং উন্নয়নকাজে তাঁর উল্লেখযোগ্য অবদানের কথা তুলে ধরেন। দায়িত্বকালীন সময়ে তিনি সেবা নিশ্চিতকরণ, আইন-শৃঙ্খলা রক্ষা, সরকারি নির্দেশনা বাস্তবায়ন এবং সাধারণ মানুষের সমস্যা সমাধানে নিরলসভাবে কাজ করেছেন। যার ফলে তারাগঞ্জের প্রশাসনিক কার্যক্রমে গতিশীলতা ও নতুন মাত্রা যুক্ত হয়েছে।

অনুভূতি ব্যক্ত করে বিদায়ী ইউএনও রুবেল রানা বলেন, “তারাগঞ্জ উপজেলাবাসীর ভালোবাসা, সহযোগিতা ও আন্তরিকতা আমাকে সবসময় অনুপ্রাণিত করেছে। এখানকার মানুষ, স্মৃতি ও অভিজ্ঞতা আমার কর্মজীবনে চিরস্মরণীয় হয়ে থাকবে।” তিনি সকলের দোয়া, শুভকামনা ও অব্যাহত সহযোগিতা কামনা করেন।

সংবর্ধনা শেষে ইউএনও রুবেল রানা’র হাতে সম্মাননা স্মারক ও উপহার তুলে দেওয়া হয়।

Tag :
Popular Post

তারাগঞ্জবাসীর ভালোবাসায় বিদায় নিলেন ইউএনও রুবেল রানা

Update Time : 11:54:40 pm, Monday, 1 December 2025