Dhaka 4:02 am, Sunday, 14 June 2026

তারাগঞ্জে জমি সংক্রান্ত বিরোধের জেরে ভ্যান চালকের বাড়িতে দুর্বৃত্তদের আগুন, থানায় অভিযোগ

রংপুরের তারাগঞ্জ উপজেলার হাড়িয়ারকুঠি ইউনিয়নের নদীরপার এলাকায় জমি সংক্রান্ত বিরোধের জের ধরে এক ভ্যান চালকের বাড়িতে দুর্বৃত্তদের আগুন দেওয়ার অভিযোগ উঠেছে।

এ ঘটনায় তারাগঞ্জ থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন ভুক্তভোগী আশরাফুল ইসলাম।

স্থানীয় সূত্র ও অভিযোগ থেকে জানা যায়, গত ৭ আগস্ট দিবাগত রাত ১১টার দিকে আশরাফুল ইসলামের বাড়ির একটি ঘরে আগুন লাগিয়ে দেয় দুর্বৃত্তরা। ঘটনার সময় আশরাফুল বাড়ির বাইরে ছিলেন। তিনি ফিরে এসে আগুন দেখে নিজেই একজন অভিযুক্তকে পালাতে দেখেন বলে দাবি করেন।

এর আগে, একই দিন সকাল ৯টা ৩০ মিনিটের দিকে আশরাফুল ও তার স্ত্রী যখন বাড়ির পাশে তাদের আবাদি জমিতে যান, তখন জমি নিয়ে পুরনো বিরোধের জেরে অভিযুক্তরা দেশীয় অস্ত্র নিয়ে তাদের ওপর হামলা চালায়। এতে তার স্ত্রী গুরুতর আহত হন এবং তাকে তারাগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়।

প্রত্যক্ষদর্শীরা বলেন, “আমরা আগুন আগুন চিৎকার শুনে দৌড়ে আসি। দেখি আশরাফুলের ঘরে আগুন জ্বলছে। সবাই মিলে পানি ঢেলে আগুন নিয়ন্ত্রণে আনি। তাদের জমি নিয়ে অনেক দিন ধরেই বিরোধ চলছিল।” আমরা এই ঘটনায় অভিযুক্তদের দৃষ্টান্তমূলক ও কঠোর শাস্তি নিশ্চিত করার দাবি জানাই।

তারাগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এম.এ ফারুক জানান, “ঘটনার একটি লিখিত অভিযোগ পেয়েছি। তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।”

Tag :
Popular Post

তারাগঞ্জে জমি সংক্রান্ত বিরোধের জেরে ভ্যান চালকের বাড়িতে দুর্বৃত্তদের আগুন, থানায় অভিযোগ

Update Time : 09:06:51 pm, Monday, 11 August 2025