Dhaka 8:04 pm, Tuesday, 16 December 2025

তারাগঞ্জে মহিলা দলের সম্মেলনে ঐক্যবদ্ধভাবে মাঠে নামার আহ্বান

রংপুরের তারাগঞ্জ উপজেলার আলমপুর ইউনিয়নে বাংলাদেশ জাতীয়তাবাদী মহিলা দলের দ্বি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।গতকাল শনিবার বিকেল ২টায় ফাজিলপুর উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে বর্ণাঢ্য আয়োজনে স্থানীয় নেতাকর্মীদের উপস্থিতিতে পুরো এলাকা উৎসবমুখর হয়ে ওঠে।

সম্মেলনের প্রধান অতিথি ছিলেন রংপুর-২ (বদরগঞ্জ–তারাগঞ্জ) আসনের বিএনপির মনোনীত প্রার্থী আলহাজ্ব মোহাম্মদ আলী সরকার। অনুষ্ঠানটির সভাপতিত্ব করেন তারাগঞ্জ উপজেলা মহিলা দলের সভাপতি মোছা: শেফালী বেগম। প্রধান বক্তা হিসেবে বক্তব্য দেন রংপুর জেলা মহিলা দলের সাধারণ সম্পাদক রওশন আরা রত্না।

এ ছাড়াও বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন এডভোকেট মাখদুম আলম, এডভোকেট তোবারক হোসেন, মোছা: সাহেদা বেগম, মোছা: সাবানা বেগম ও মোছা: রায়টি বেগম। সার্বিক তত্ত্বাবধানে ছিলেন মো: খায়রুল আলম ও মো: সিজন সরকার। সমাবেশে বিএনপি এবং এর বিভিন্ন অঙ্গ-সংগঠনের নেতাকর্মীরা বিপুল সংখ্যায় অংশ নেন।

বক্তারা বলেন, পুরুষ দলের পাশাপাশি মহিলা দলকেও আরও সক্রিয় ভূমিকা রাখতে হবে। দল যাকে মনোনয়ন দিয়েছেন,তার পক্ষেই সবাইকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করার আহ্বান জানান তারা। একই সঙ্গে তারেক রহমানের ঘোষিত ৩১ দফা বাস্তবায়নে মহিলা দলের দায়িত্বশীল ভূমিকার কথা তুলে ধরেন বক্তারা।

সম্মেলনে রংপুর-২ আসনের বিএনপির মনোনীত প্রার্থী মোহাম্মদ আলী সরকারের পক্ষে ধানের শীষে ভোট চাওয়ার আহ্বান জানানো হয়। পাশাপাশি বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় দোয়া ও তার জন্য সমর্থন প্রত্যাশা করেন নেতারা।

অনুষ্ঠানের শেষে ৩১ সদস্য বিশিষ্ট আহ্বায়ক কমিটি গঠনের মধ্য দিয়ে দ্বি-বার্ষিক সম্মেলনের আনুষ্ঠানিক সমাপ্তি ঘোষণা করা হয়। সম্মেলনকে কেন্দ্র করে আলমপুর ইউনিয়নের নেতাকর্মীদের মাঝে নতুন উদ্দীপনা ও উচ্ছ্বাস লক্ষ্য করা গেছে।

Tag :
Popular Post

তারাগঞ্জে মহিলা দলের সম্মেলনে ঐক্যবদ্ধভাবে মাঠে নামার আহ্বান

Update Time : 09:45:29 am, Sunday, 30 November 2025