Dhaka 8:31 pm, Tuesday, 16 December 2025

প্রাণিসম্পদ প্রদর্শনী ২০২৫: তারাগঞ্জে পশুপালনে আধুনিক প্রযুক্তির ব্যবহারে নতুন দিগন্ত

রংপুরের তারাগঞ্জে “দেশীয় জাত আধুনিক প্রযুক্তি—প্রাণিসম্পদে হবে উন্নতি” প্রতিপাদ্যকে সামনে রেখে প্রাণিসম্পদ প্রদর্শনী ২০২৫ অনুষ্ঠিত হয়েছে। গতকাল ২৬ নভেম্বর, বুধবার সকাল ১০টায় উপজেলা প্রাণিসম্পদ অধিদপ্তরের উদ্যোগে একটি বর্ণাঢ্য র‍্যালি উপজেলা চত্বর থেকে শুরু হয়ে প্রধান সড়ক প্রদক্ষিণ করে পুনরায় উপজেলা চত্বরে এসে শেষ হয়।

র‍্যালি শেষে প্রধান অতিথি ও আমন্ত্রিত অতিথিরা প্রদর্শনীতে অংশ নেওয়া বিভিন্ন স্টল পরিদর্শন করেন। মনোমুগ্ধকর উপস্থাপনা ও উদ্ভাবনী কার্যক্রমের ভিত্তিতে সেরা তিনটি স্টলকে বিজয়ী ঘোষণা করা হয়।

অনুষ্ঠানের প্রধান অতিথি তারাগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা রুবেল রানা বলেন, “বাংলাদেশে পোল্ট্রি সেক্টর অত্যন্ত সম্ভাবনাময় একটি খাত। বর্তমানে দেশে মোট মাংসের চাহিদার প্রায় ৩৭ শতাংশই এই খাত থেকে আসে। এ খাতকে আরও প্রসারিত করতে পারলে বেকারত্ব কমবে, তৈরি হবে নতুন কর্মসংস্থান।”
তিনি নারী-পুরুষ খামারিদের সমানভাবে এগিয়ে এসে কর্মসংস্থান বৃদ্ধিতে ভূমিকা রাখার আহ্বান জানান।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. কে. এম. ইফতেখারুল ইসলাম। তিনি বলেন, “খামারিরাই দেশের সম্পদ। প্রাণিজ আমিষ ও মাংসের অন্যতম উৎস পোল্ট্রি। তাই খামারিদের পাশে থেকে সার্বক্ষণিক সহযোগিতা অব্যাহত রাখবে প্রাণিসম্পদ বিভাগ।”

আলোচনা সভায় আরও উপস্থিত ছিলেন তারাগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা, স্থানীয় জনপ্রতিনিধি, বিভিন্ন খামারি, প্রাণিসম্পদ ও কৃষি বিভাগের কর্মকর্তারা।

সার্বিকভাবে এই প্রদর্শনী তারাগঞ্জের খামারি ও কৃষকদের মাঝে নতুন উদ্যম সৃষ্টি করেছে এবং আধুনিক প্রযুক্তিনির্ভর পশুপালনে নতুন সম্ভাবনার দ্বার উন্মোচন করেছে।

Tag :
Popular Post

প্রাণিসম্পদ প্রদর্শনী ২০২৫: তারাগঞ্জে পশুপালনে আধুনিক প্রযুক্তির ব্যবহারে নতুন দিগন্ত

Update Time : 02:11:48 pm, Thursday, 27 November 2025