Dhaka 9:49 pm, Tuesday, 16 December 2025

“বিদ্যালয় বন্ধ দুপুরে, প্রধান শিক্ষকের প্রশ্ন—‘সরকারি নিয়ম কি সবাই মানে?”

সরকারি নির্দেশনা অনুযায়ী প্রতিটি সরকারি প্রাথমিক বিদ্যালয় সকাল ৯টা থেকে বিকেল ৪টা পর্যন্ত চালু থাকার নিয়ম রয়েছে। কিন্তু সেই নিয়ম মানা হচ্ছে না রংপুর সদর উপজেলার মমিনপুর ইউনিয়নের হাজরাহাটী সরকারি প্রাথমিক বিদ্যালয়ে।

স্থানীয়দের অভিযোগ, বিদ্যালয়ের প্রধান শিক্ষক হৃদয় কুমার নিজের ইচ্ছেমতো বিদ্যালয় খোলা ও বন্ধ করেন। বুধবার দুপুর ২টার দিকে বিদ্যালয়ে গিয়ে দেখা যায়, প্রধান ফটকে তালা ঝুলছে, সব কক্ষ বন্ধ। মাঠে কয়েকজন স্থানীয় শিশু খেলাধুলা করছে। তবে তারা জানে না, বিদ্যালয় কখন ছুটি হয়েছে।

দুপুরে আগে বিদ্যালয় ছুটি দেওয়ার বিষয়ে জানতে দুপুর পৌনে ২টার দিকে প্রধান শিক্ষককে ফোন করলে তিনি জানান, “ভালো নাই, সর্দি-জ্বর। বাড়িতে আছি। স্কুল বন্ধ করছি। সরকারি নিয়ম তো আছে, সরকারি নিয়ম কি সবাই মানে?”

খোঁজ নিয়ে জানা যায়, বাবুরহাট বাজার সংলগ্ন ১৯৯০ সালে প্রতিষ্ঠিত হাজরাহাটী সরকারি প্রাথমিক বিদ্যালয়ে বর্তমানে ৬ জন শিক্ষক ও ১৩১ জন শিক্ষার্থী রয়েছে। কিন্তু বিদ্যালয়টি প্রধান শিক্ষকের বাড়ির কাছাকাছি হওয়ায় তিনি প্রায়ই ইচ্ছেমতো বিদ্যালয় পরিচালনা করেন বলে স্থানীয়দের অভিযোগ। বিদ্যালয়টি প্রত্যন্ত এলাকায় হওয়ায় যথাযথ কর্তৃপক্ষের নজরদারিও তেমন নেই।

একজন স্থানীয় যুবক নাম প্রকাশ না করার শর্তে বলেন, “প্রধান শিক্ষক যেটা করে স্কুলে সেটাই হয়। কোনো দিন একটার সময়, কোনো দিন দু’টার সময় আবার কখনো তিনটার সময় ছুটি দেন। নিয়মমাফিক আসেনও না। এসব নিয়ে কিছু বললে ঝগড়া বাধে।”

বিদ্যালয়ের জমিদাতা পরিবারের সদস্য প্রতাব মহন্ত বলেন, “সরকারি সময়ের আগে কেন ছুটি দেওয়া হলো, তা খতিয়ে দেখা উচিত। নিয়ম মেনে চালু থাকলে শিক্ষার্থীরা বঞ্চিত হবে না।”

এ বিষয়ে জানতে চাইলে সদর উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা আতিকুর রহমান বলেন, “কোনোভাবেই বিকেল ৪টার আগে ছুটি দেওয়ার সুযোগ নেই। কেন বিদ্যালয় দুপুরে বন্ধ করা হয়েছে, তা খোঁজ নিয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।”

Tag :
Popular Post

“বিদ্যালয় বন্ধ দুপুরে, প্রধান শিক্ষকের প্রশ্ন—‘সরকারি নিয়ম কি সবাই মানে?”

Update Time : 02:08:18 pm, Thursday, 28 August 2025