গত ১১ই নভেম্বর ২০২৫ ইং তারিখে দৈনিক গণকণ্ঠ (এবং দৈনিক রূপবানী) পত্রিকায় “রংপুরে বহুল সমালোচিত খাস জমি ও শ্মশান ঘাট দখলকারী” শিরোনামে প্রকাশিত প্রতিবেদনে আমাকে (প্রদীপ চন্দ্র রায়) কে জড়িয়ে যে বিভ্রান্তিকর, মানহানিকর ও অসত্য তথ্য প্রকাশ করা হয়েছে এবং আমাকে “রংপুর স্বেচ্ছাসেবক লীগের ১৭ নং ক্রমিকের গ্রন্থনা ও প্রকাশক সম্পাদক” হিসেবে উল্লেখ করা হয়েছে আমি এর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি।
প্রকাশিত সংবাদে বলা হয়েছে, আমি “এলাকার চিহ্নিত আওয়ামী লীগের হিন্দু সম্প্রদায়ের নেতা” — এই বক্তব্যটি সম্পূর্ণ ভিত্তিহীন ও মিথ্যা। আমি স্পষ্টভাবে জানাচ্ছি, আমি ব্যক্তিজীবনে কখনোই কোনো রাজনৈতিক দলের সঙ্গে যুক্ত ছিলাম না, বর্তমানে নেইও। আমি একজন সাধারণ, অরাজনৈতিক নাগরিক।
এছাড়া, আমার আর্থিক অবস্থা নিয়ে ‘কোটি কোটি টাকার নেপথ্যের কাহিনি’ বা পূজায় ‘প্রায় দুই কোটি টাকার অনুদান’ দেওয়ার যে তথ্য প্রকাশ করা হয়েছে, তা সম্পূর্ণ মনগড়া ও উদ্দেশ্যপ্রণোদিত মিথ্যাচার।
একটি স্বার্থান্বেষী মহল আমার বিরুদ্ধে উদ্দেশ্য প্রণোদিতভাবে এই মিথ্যা, বানোয়াট ও একটি ভুয়া কমিটি লিষ্ট মনগরা তৈরি করে এবং আমার নামের সাথে মিল রেখে আমাকে সহ আরো কিছু ব্যক্তিকে হয়রানী করার উদ্দেশ্যে মিথ্যা তথ্য ছড়িয়ে আমাকে সামাজিকভাবে হেয় প্রতিপন্ন করার অপচেষ্টা চালাচ্ছে।
কাজেই উল্লিখিত প্রতিবেদনটিতে আমাকে বিভ্রান্তিকর, মানহানিকর এবং অসত্য তথ্য তুলে ধরা হয়েছে তাতে আমি ক্ষুব্ধ। আমি এর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে অপপ্রচারে বিভ্রান্ত না হওয়ার জন্য সকলের প্রতি অনুরোধ জানাচ্ছি।
প্রতিবাদকারী:
ইঞ্জিনিয়ার প্রদীপ চন্দ্র রায়
সাংঃ মমিনপুর, সদর উপজেলা, রংপুর।
অনুসন্ধানী সংবাদ ডেস্ক নিউজ 











