Dhaka 9:59 pm, Tuesday, 16 December 2025

হাইকোর্ট এলাকায় নীল ড্রামে ২৬ টুকরা মানবদেহ, আঙুলের ছাপে শনাক্ত পরিচয়

  • Reporter Name
  • Update Time : 11:22:44 pm, Thursday, 13 November 2025
  • 230 Time View

নিজস্ব প্রতিবেদকঃ
রাজধানীর হাইকোর্ট এলাকায় নীল রঙের দুটি ড্রামের ভেতর থেকে উদ্ধার হওয়া ২৬ টুকরা মানবদেহের পরিচয় শনাক্ত করেছে পুলিশ। আঙুলের ছাপের মাধ্যমে নিহত ব্যক্তির পরিচয় নিশ্চিত করা হয়েছে।

শাহবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খালিদ মনসুর জানান, নিহত ব্যক্তির নাম আশরাফুল হক (৪২)। তিনি রংপুরের বদরগঞ্জ উপজেলার গোপালপুর নয়াপাড়া গ্রামের আব্দুর রশীদের ছেলে।

ওসি খালিদ মনসুর বলেন, বৃহস্পতিবার (১৩ নভেম্বর) সন্ধ্যার দিকে হাইকোর্টসংলগ্ন রাস্তা থেকে নীল রঙের দুটি ড্রাম দেখে স্থানীয় লোকজন থানায় খবর দেন। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে ড্রাম দুটি উদ্ধার করে।

তিনি জানান, দুটি ড্রামের একটিতে চাল ছিল এবং অন্যটিতে খণ্ড–বিখণ্ড অবস্থায় মানবদেহের ২৬টি অংশ পাওয়া যায়। মরদেহ কালো পলিথিনে মোড়ানো ছিল এবং দুর্গন্ধ ছড়াচ্ছিল।

ওসি আরও বলেন, নিহত ব্যক্তির গলা থেকে পা পর্যন্ত শরীর খণ্ডিত ছিল, মুখে ছিল দাড়ি। পুলিশের ধারণা, দু–এক দিন আগে তাকে হত্যা করে মরদেহ ড্রামের ভেতরে ভরা হয়।

এর আগে সন্ধ্যা সাড়ে ৬টার দিকে হাইকোর্টের কাছে ঈদগাহ মাঠের পানির পাম্পের পাশে প্রধান সড়কে ড্রাম দুটি দেখতে পান পথচারীরা এবং থানায় খবর দেন। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে।

ঘটনাটি তদন্ত করছে শাহবাগ থানা পুলিশ। হত্যার কারণ ও জড়িতদের শনাক্তে কাজ চলছে বলে জানিয়েছেন ওসি খালিদ মনসুর।

Tag :
Popular Post

হাইকোর্ট এলাকায় নীল ড্রামে ২৬ টুকরা মানবদেহ, আঙুলের ছাপে শনাক্ত পরিচয়

Update Time : 11:22:44 pm, Thursday, 13 November 2025