রংপুরের তারাগঞ্জ উপজেলার হাড়িয়ারকুঠি ইউনিয়নে বাংলাদেশ জাতীয়তাবাদী মহিলা দলের দ্বি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার বিকাল ২টায় ডাংগীরহাট স্কুল এন্ড কলেজ প্রাঙ্গণে অনুষ্ঠিত এ বর্ণাঢ্য সম্মেলনে স্থানীয় নেতাকর্মীদের উপস্থিতিতে উৎসবমুখর পরিবেশ সৃষ্টি হয়।
সম্মেলনের প্রধান অতিথি ছিলেন মোছা: শেফালী বেগম, সভাপতি—তারাগঞ্জ উপজেলা মহিলা দল।
বিশেষ বক্তা হিসেবে বক্তব্য দেন এডভোকেট মাখদুম, সাবেক আহ্বায়ক, তারাগঞ্জ উপজেলা বিএনপি।
এ ছাড়াও বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন মোছা: আখি বেগম, মোছা: সাবানা বেগম ও মোছা: রায়টি বেগম।
সার্বিক তত্ত্বাবধানে ছিলেন মো: মজুমদার ইসলাম—সাবেক সভাপতি, হাড়িয়ারকুঠি ইউনিয়ন বিএনপি ও ইউপি সদস্য।
বক্তারা বলেন,
“পুরুষ দলের পাশাপাশি মহিলা দলকেও মাঠে আরও সক্রিয় ভূমিকা রাখতে হবে। দল যাকে মনোনয়ন দেবে, সকলেই ঐক্যবদ্ধভাবে তার পক্ষে কাজ করবে। তারেক রহমানের ৩১ দফা বাস্তবায়নে মহিলা দল গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।”
শেষে ৩১ সদস্য বিশিষ্ট আহ্বায়ক কমিটি গঠনের মাধ্যমে দ্বি-বার্ষিক সম্মেলনের আনুষ্ঠানিক সমাপ্তি ঘোষণা করা হয়।
সম্মেলনকে কেন্দ্র করে হাড়িয়ারকুঠি ইউনিয়নের নেতাকর্মীদের মাঝে নতুন উদ্দীপনা ও উচ্ছ্বাস ছড়িয়ে পড়েছে।
শফিউল মন্ডল 











