Dhaka 4:27 pm, Thursday, 4 June 2026

তারাগঞ্জে কৃষিজমির মাটি কেটে বিক্রি: যুবককে ভ্রাম্যমাণ আদালতের ৫০ হাজার টাকা জরিমানা

রংপুরের তারাগঞ্জে কৃষিজমির উর্বর মাটি কেটে বিক্রির অভিযোগে এক যুবককে ৫০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। শনিবার সকাল ১১টার দিকে উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মেনাববর হোসেনের নেতৃত্বে আলমপুর ইউনিয়নের শেরমস্ত ঠাকুরপাড়া গ্রামে এই অভিযান পরিচালনা করা হয়।

অভিযান চলাকালে দোয়ালীপাড়া গ্রামের মো. শরীফ (২৬), পিতা নুরালী, ব্যক্তি মালিকানাধীন কৃষিজমির উর্বর মাটি কেটে বিক্রি করছিলেন বলে প্রাপ্ত সংবাদের ভিত্তিতে ঘটনাস্থলে ভ্রাম্যমাণ আদালত পরিচালিত হয়। বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন, ২০১০ এর সংশ্লিষ্ট ধারায় তাকে ৫০ হাজার টাকা অর্থদণ্ড আরোপ করে আদায় করা হয়।

এসময় অভিযানে আরও উপস্থিত দুই ট্রাক্টরচালক ও জমির মালিককে একই কাজের সঙ্গে জড়িত থাকার কারণে তলব করা হয়। তারা ভবিষ্যতে এমন কর্মকাণ্ডে আর জড়াবেন না—এ মর্মে মুচলেকা প্রদান করলে তাদের সতর্ক করে দায়মুক্ত করা হয়।

উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মেনাববর হোসেন বলেন, “উর্বর কৃষিজমি রক্ষায় আমরা কঠোর অবস্থানে আছি। কৃষিজমির মাটি কেটে বিক্রি ভবিষ্যৎ ফসল উৎপাদনের জন্য হুমকি। এ ধরনের অবৈধ কর্মকাণ্ডের বিরুদ্ধে নিয়মিত অভিযান অব্যাহত থাকবে।”

Tag :
Popular Post

তারাগঞ্জে কৃষিজমির মাটি কেটে বিক্রি: যুবককে ভ্রাম্যমাণ আদালতের ৫০ হাজার টাকা জরিমানা

Update Time : 07:32:30 pm, Saturday, 6 December 2025