Dhaka 4:26 pm, Thursday, 4 June 2026

১৫০ তরুণ উদ্যোক্তার হাত ধরে রংপুরে সবুজ ব্যবসার নতুন সম্ভাবনার দুয়ার উন্মোচন

  • Reporter Name
  • Update Time : 05:03:58 pm, Wednesday, 24 December 2025
  • 273 Time View

নিজস্ব প্রতিবেদকঃপ্রাণ–প্রকৃতি রক্ষায় যাত্রা শুরু করল ১২টি উদ্ভাবনী পরিবেশবান্ধব উদ্যোগ।রংপুরে তরুণদের নেতৃত্বে পরিবেশবান্ধব ও টেকসই উদ্যোক্তা উন্নয়নের এক আশাব্যঞ্জক অধ্যায় সূচিত হলো। গত ২৩ ডিসেম্বর ২০২৫, রংপুরের সপ্তধা পল্লী ট্রেনিং সেন্টারে অনুষ্ঠিত হয়েছে Youth Connect: Youth Green Entrepreneurship Development Project-এর আওতায় সবুজ ব্যবসায়িক আইডিয়া প্রদর্শন ও অনুদান প্রদান অনুষ্ঠান।

British Council Bangladesh-এর সহযোগিতায় এবং সিরাক-বাংলাদেশ-এর বাস্তবায়নে পরিচালিত এই প্রকল্পটি রংপুর জেলার রংপুর সদর, বদরগঞ্জ ও গংগাচড়া উপজেলায় সফলভাবে বাস্তবায়িত হচ্ছে। প্রকল্পটির মূল উদ্দেশ্য হলো তরুণদের পরিবেশবান্ধব উদ্যোক্তা হিসেবে গড়ে তোলা, জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলায় তাদের সক্ষমতা বৃদ্ধি করা এবং স্থানীয় পর্যায়ে টেকসই ও অন্তর্ভুক্তিমূলক অর্থনৈতিক কর্মকাণ্ডের প্রসার ঘটানো।
এই প্রকল্পের আওতায় রংপুর জেলার বিভিন্ন কলেজ ও বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীসহ যুব উদ্যোক্তাদের মধ্য থেকে নির্বাচিত মোট ১৫০ জন তরুণ-তরুণী ধারাবাহিক ও হাতে-কলমে প্রশিক্ষণ গ্রহণ করেন। প্রশিক্ষণ কার্যক্রমে তারা পরিবেশের ভারসাম্য রক্ষা করে কীভাবে সবুজ, টেকসই ও লাভজনক ব্যবসায়িক উদ্যোগ পরিকল্পনা ও বাস্তবায়ন করা যায়—সে বিষয়ে বাস্তবভিত্তিক জ্ঞান ও দক্ষতা অর্জন করেন।

প্রশিক্ষণ শেষে অংশগ্রহণকারীরা নিজ নিজ এলাকার বিদ্যমান পরিবেশগত সমস্যা, স্থানীয় সম্পদ ও সম্ভাবনার আলোকে মোট ১৩টি সৃজনশীল সবুজ ব্যবসায়িক উদ্যোগ চিহ্নিত ও উন্নয়ন করেন। যাচাই-বাছাই প্রক্রিয়া শেষে আজ এর মধ্য থেকে ১২টি উদ্ভাবনী সবুজ উদ্যোগ প্রদর্শনের জন্য নির্বাচন করা হয়।

অনুষ্ঠানে তরুণ উদ্যোক্তারা পণ্য প্রদর্শনী ও এলিভেটর পিচ-এর মাধ্যমে তাদের ব্যবসায়িক পরিকল্পনা, পরিবেশগত প্রভাব, আর্থিক সম্ভাবনা এবং ভবিষ্যৎ সম্প্রসারণ কৌশল বিচারকমণ্ডলীর সামনে উপস্থাপন করেন। বিচারকগণ সরাসরি উদ্যোগগুলো ঘুরে দেখেন, উপস্থাপনা শোনেন এবং প্রতিটি উদ্যোগের কার্যকারিতা, পরিবেশবান্ধব দিক ও টেকসই সম্ভাবনা মূল্যায়ন করেন।
অনুষ্ঠানে বিচারক হিসেবে দায়িত্ব পালন করেন—
• শামীমা আক্তার, প্রতিষ্ঠাতা, রুপশ্রী হস্তশিল্প, রংপুর
• মোঃ আতিকুর রহমান প্রামাণিক, রিলেশনশিপ ম্যানেজার, মিডল্যান্ড ব্যাংক (পিএলসি), রংপুর
• রাখি গোপাল দেবনাথ, প্রজেক্ট কো-অর্ডিনেটর, ডেমোক্রেসিওয়াচ, সদর উপজেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক ও দৈনিক বায়ান্নর আলোর সহকারী বার্তা সম্পাদক খন্দকার মিলন আল-মামুন।
এছাড়াও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রেহেনা বেগম (প্রতিষ্ঠাতা, হেনাস হস্তশিল্প), মোঃ হামিদুল (পরিচালক, হেলথ কেয়ার ল্যাব), শাপলা আক্তার (প্রজেক্ট অফিসার, সিরাক-বাংলাদেশ), সোনিয়া সোবহান, সুমাইয়া জেবিন ইরা, রুকনুজ্জামানসহ অন্যান্য প্রশিক্ষণার্থী ও বিশিষ্ট অতিথিবৃন্দ।

আমন্ত্রিত অতিথিরা সিরাক-বাংলাদেশের এই উদ্যোগের ভূয়সী প্রশংসা করে বলেন, বর্তমান জলবায়ু সংকটের প্রেক্ষাপটে তরুণদের উদ্ভাবনী ও পরিবেশবান্ধব উদ্যোগ একটি টেকসই, সবুজ ও কর্মসংস্থানমুখী বাংলাদেশ গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। তারা আশাবাদ ব্যক্ত করেন যে, এসব উদ্যোগ স্থানীয় পর্যায়ে নতুন কর্মসংস্থান সৃষ্টি, পরিবেশ সুরক্ষা জোরদার এবং সবুজ অর্থনীতির বিকাশে কার্যকর অবদান রাখবে।

Tag :
Popular Post

১৫০ তরুণ উদ্যোক্তার হাত ধরে রংপুরে সবুজ ব্যবসার নতুন সম্ভাবনার দুয়ার উন্মোচন

Update Time : 05:03:58 pm, Wednesday, 24 December 2025