Dhaka 6:20 am, Friday, 26 June 2026

তারাগঞ্জে গণপিটুনিতে নিহত ব্যক্তির লাশ নিয়ে মহাসড়ক অবরোধ,৭০০ জনের বিরুদ্ধে মামলা

রংপুরের তারাগঞ্জে ‎গণপিটুনিতে নিহত রুপলাল দাসের লাশ নিয়ে রংপুর-দিনাজপুর মহাসড়ক অবরোধ ও বিক্ষোভ করেন এলাকাবাসী। প্রায় এক ঘণ্টা অবরোধের পর প্রশাসনের আশ্বাসে তারা সড়ক ছেড়ে দেন। এ সময় মহাসড়কে যান চলাচল বন্ধ থাকায় দু’পাশে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়।

‎গতকাল রোববার ১০ই আগস্ট সন্ধ্যা সাড়ে ৬টা থেকে রংপুর-দিনাজপুর মহাসড়কের বেলতলী এলাকায় গণপিটুনিতে নিহত ব্যক্তির লাশ রেখে এলাকাবাসী অবরোধ শুরু করলে দুই দিকেই শত শত যানবাহন আটকে পড়ে।  খবর পেয়ে ইউএনও রুবেল রানা ও সেনাবাহিনীর একটি টিম ঘটনাস্থলে পৌঁছে ২৪ ঘন্টার মধ্যে আসামিদের গ্রেপ্তারের আশ্বাস দিলে রাত সাড়ে ৭টার দিকে বিক্ষোভকারীরা সড়ক থেকে অবরোধ তুলে নেন।

‎নিহত রুপলালের স্ত্রী ভারতী রানী বাদী হয়ে গতকাল দুপুরে তারাগঞ্জ থানায় ৫০০ থেকে ৭০০ জন অজ্ঞাত ব্যক্তিকে আসামি করে একটি হত্যা মামলা দায়ের করেন। মামলার এজাহারে বলা হয়,বিগত শনিবার রাত ৮টা ৩০ মিনিটের দিকে মিঠাপুকুরের ছরান বালুয়া এলাকা থেকে ভাতিজি জামাই প্রদীপ লালকে নিয়ে ভ্যানে করে বাড়ি ফেরার পথে সয়ার ইউনিয়নের বুড়িরহাট বটতলা মোড়ে স্থানীয় কয়েকজন ব্যক্তি তাঁদের পথরোধ করে জিজ্ঞাসাবাদ করেন। এরই একপর্যায়ে সন্দেহের জেরে প্রদীপ লালের কালো ব্যাগ তল্লাশি করে ‘স্পিড ক্যানের’ বোতলে দুর্গন্ধযুক্ত পানীয় ও কিছু ওষুধ পান। বোতলের ঢাকনা খোলার পর দুর্গন্ধে বুড়িরহাট এলাকার মেহেদী হাসানসহ কয়েকজন অসুস্থ হয়ে পড়ে। এতে উত্তেজিত হয়ে রুপলাল ও প্রদীপ লালকে বুড়িরহাট উচ্চ বিদ্যালয়ে মাঠে নিয়ে প্রায় পাঁচ-সাতশ জনের একটি জনতা লাঠি-সোটা ও লোহার রড দিয়ে বেধড়ক মারপিট করেন।এমন অবস্থায় একপর্যায়ে তাদের কান দিয়ে রক্ত পড়তে শুরু করে।তাদের তারাগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে চিকিৎসক রুপলালকে মৃত্যু ঘোষণা করেনএবং প্রদীপ লালকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তির জন্য পাঠায়।সেখানে প্রদীপ লাল ভোর ৪ টার সময় মারা যান।

‎পুলিশ ঘটনাস্থল ও হাসপাতাল থেকে সুরতহাল রিপোর্ট তৈরি করে মৃতদেহ ময়নাতদন্তের জন্য রংপুর মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠায়।বিকেল ৫টায় রুপলালের লাশ বাড়িতে আসলে এলাকাবাসীর মধ্যে উত্তেজনা সৃষ্টি হয়।অপরাধীদের শাস্তির আওতায় না আনা পর্যন্ত লাশের সৎকাজ হবে না।এরই জেরে সন্ধ্যা সাড়ে ৬টার দিকে এলাকাবাসী লাশ নিয়ে রংপুর-দিনাজপুর মহাসড়কের বেলতলী এলাকায় রাস্তায় লাশ রেখে মহাসড়ক অবরোধ করেন।

‎মহাসড়ক থেকে অবরোধকারীদের সরিয়ে নিতে সন্ধ্যা ৭টায় ঘটনাস্থলে পুলিশ আসলে জনরোষলনে পরে ফিরে যান। পরে সেনাবাহিনীর সহায়তায় পুলিশ, ইউএনও ঘটনাস্থলে এসে তাদের আশ্বাস দিলে তাঁরা লাশ নিয়ে চলে যায়।

‎উপজেলা নির্বাহী অফিসার  রুবেল রানা বলেন,  রুপলালের লাশ নিয়ে স্থানীরা মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেন। আমরা তাদের আশ্বাস করেছি দিয়েছি যে,অপরাধী গ্রেফতার ও শাস্তি পাবে।পরে তাঁরা লাশ নিয়ে বাসায় ফিরে যান। এখন পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।

Tag :
Popular Post

তারাগঞ্জে গণপিটুনিতে নিহত ব্যক্তির লাশ নিয়ে মহাসড়ক অবরোধ,৭০০ জনের বিরুদ্ধে মামলা

Update Time : 02:40:29 am, Monday, 11 August 2025