Dhaka 8:52 am, Wednesday, 24 June 2026

শারদীয় দুর্গাপূজা উপলক্ষে রংপুরে বিভিন্ন মণ্ডপ পরিদর্শন করলেন ইউএনও

শারদীয় দুর্গাপূজা উপলক্ষে রংপুর সদর উপজেলার বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন করেছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সাইফুল ইসলাম।

গতকাল শনিবার (২০ সেপ্টেম্বর) বিকেল ৩টা থেকে সন্ধ্যা পর্যন্ত তিনি হরিদেবপুর ও মমিনপুর ইউনিয়নের কয়েকটি পূজামণ্ডপ ঘুরে দেখেন এবং সনাতন ধর্মাবলম্বীদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন।

পরিদর্শনকালে ইউএনও পূজামণ্ডপগুলোর নিরাপত্তা ব্যবস্থা, বিদ্যুৎ ও আলোকসজ্জা, স্বাস্থ্যবিধি এবং শৃঙ্খলা পরিস্থিতি খতিয়ে দেখেন। তিনি মণ্ডপ কর্তৃপক্ষকে সরকারি নির্দেশনা মেনে পূজা উদযাপনের আহ্বান জানান।

এসময় ইউএনও সাইফুল ইসলাম বলেন, “বাংলাদেশ সাম্প্রদায়িক সম্প্রীতির দেশ। ধর্ম যার যার, উৎসব সবার। শান্তিপূর্ণভাবে দুর্গাপূজা উদযাপনে প্রশাসনের পক্ষ থেকে সর্বাত্মক ব্যবস্থা নেওয়া হয়েছে। প্রশাসনের সকল মহলের সঙ্গে মতবিনিময় করা হয়েছে। আইনশৃঙ্খলা বাহিনী ও স্বেচ্ছাসেবকরা সার্বক্ষণিকভাবে দায়িত্ব পালন করছেন।”

পরিদর্শনকালে উপস্থিত ছিলেন উপজেলা প্রকল্প কর্মকর্তা মনিমুল হক, সদর উপজেলা প্রেসক্লাবের সভাপতি মহিউদ্দিন মখদুমী, কার্যকরী সদস্য ও দৈনিক প্রতিদিনের কাগজের রংপুর সদর প্রতিনিধি ছাদেকুল ইসলাম রাজু, সাংবাদিক শফিউল মন্ডল, কোতোয়ালী থানা পুলিশের আহসান হাবিবসহ টহল দল, গ্রামপুলিশ এবং পূজা উদযাপন পরিষদের নেতৃবৃন্দ।

পরে ইউএনও বিভিন্ন পূজামণ্ডপে উপস্থিত পূজা কমিটি ও ভক্তদের সঙ্গে কথা বলেন এবং পূজার অগ্রগতি ও সামগ্রিক ব্যবস্থাপনা সম্পর্কে খোঁজখবর নেন।

Tag :
Popular Post

শারদীয় দুর্গাপূজা উপলক্ষে রংপুরে বিভিন্ন মণ্ডপ পরিদর্শন করলেন ইউএনও

Update Time : 07:25:00 pm, Saturday, 20 September 2025