Dhaka 3:22 pm, Thursday, 4 June 2026

আড়াই কোটি টাকা আত্মসাৎ: ভাইরাল ‘জুলাইযোদ্ধা’ তাহরিমা গ্রেপ্তার

ব্ল্যাকমেইল, মামলা বাণিজ্য ও প্রতারণার অভিযোগে আলোচিত ‘জুলাইযোদ্ধা’ তাহরিমা জান্নাত সুরভীকে গ্রেপ্তার করেছে পুলিশ। বুধবার (২৪ ডিসেম্বর) মধ্যরাতে গাজীপুরের টঙ্গীর নিজ বাসা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

পুলিশ জানায়, জুলাই আন্দোলনের সময়কার একটি হত্যা মামলায় জড়িয়ে দেওয়ার ভয় দেখিয়ে গুলশানের এক ব্যবসায়ীর কাছ থেকে প্রায় আড়াই কোটি টাকা আদায় করা হয়। এই প্রতারণার মূলহোতা ছিলেন তাহরিমা। প্রাথমিক তদন্তে জানা গেছে, চক্রটি ব্ল্যাকমেইল ও চাঁদাবাজির মাধ্যমে প্রায় ৫০ কোটি টাকা হাতিয়ে নিয়েছে।

গ্রেপ্তার তাহরিমা গাজীপুরের ভাওয়াল বদরে আলম সরকারি কলেজের শিক্ষার্থী। সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল পরিচিতি ব্যবহার করে তিনি বিভিন্নজনকে ভয় দেখিয়ে অর্থ আদায়ের অভিযোগে অভিযুক্ত।
পুলিশ জানিয়েছে, এ ঘটনায় জড়িত অন্যদের গ্রেপ্তারে অভিযান চলছে।

Tag :
Popular Post

আড়াই কোটি টাকা আত্মসাৎ: ভাইরাল ‘জুলাইযোদ্ধা’ তাহরিমা গ্রেপ্তার

Update Time : 04:36:00 pm, Thursday, 25 December 2025