Dhaka 6:52 am, Monday, 27 July 2026

খালেদা জিয়ার মৃত্যুতে বুধবার সাধারণ ছুটি,৩ দিনের রাস্ট্রীয় শোক ঘোষণা

বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার মৃত্যুতে দেশে তিন দিনের রাষ্ট্রীয় শোক ঘোষণা করেছে সরকার। শোক পালনের সময়সূচি অনুযায়ী ৩১ ডিসেম্বর (বুধবার) থেকে ২ জানুয়ারি (শুক্রবার) পর্যন্ত এ রাষ্ট্রীয় শোক পালন করা হবে।

এছাড়া, খালেদা জিয়ার মৃত্যুতে বুধবার (৩১ ডিসেম্বর) সারাদেশে একদিনের সাধারণ ছুটি ঘোষণা করা হয়েছে।
অদ্য সচিবালয়ে এক ব্রিফিংয়ে মন্ত্রিপরিষদ সচিব শেখ আব্দুর রশীদ এসব তথ্য নিশ্চিত করেন। তিনি জানান, রাষ্ট্রীয় শোক পালনকালে দেশের সকল সরকারি, আধা-সরকারি, স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানসহ গুরুত্বপূর্ণ স্থাপনায় জাতীয় পতাকা অর্ধনমিত রাখা হবে এবং ধর্মীয় প্রতিষ্ঠানে বিশেষ দোয়া ও প্রার্থনার আয়োজন করা হবে।

মন্ত্রিপরিষদ সচিব আরও জানান, শোককালীন সময়ে সরকারের সকল কর্মসূচি যথাযথ মর্যাদা ও শোকের পরিবেশ বজায় রেখে পালন করা হবে। এ সময়ে জাতির এই শোকাবহ মুহূর্তে সর্বস্তরের জনগণকে শান্তি ও শৃঙ্খলা বজায় রাখার আহ্বান জানানো হয়েছে।

উল্লেখ্য, সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া বাংলাদেশের রাজনীতিতে দীর্ঘদিন গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন। তার মৃত্যুতে দেশের রাজনৈতিক অঙ্গনে শোকের ছায়া নেমে এসেছে।

সকলের সদয় অবগতির জন্য এ তথ্য জানানো হয়েছে।

Tag :
Popular Post

খালেদা জিয়ার মৃত্যুতে বুধবার সাধারণ ছুটি,৩ দিনের রাস্ট্রীয় শোক ঘোষণা

Update Time : 02:49:28 pm, Tuesday, 30 December 2025