Dhaka 3:24 pm, Thursday, 4 June 2026

নারীর পোশাক খুলে দেওয়ার ভাইরাল ভিডিও:যা জানা গেল

নেত্রকোনার পূর্বধলা উপজেলার নারায়নডহর গ্রামে ধারণ করা ২০ সেকেন্ডের একটি ভিডিওকে কেন্দ্র করে সামাজিক যোগাযোগমাধ্যমে তোলপাড় সৃষ্টি হয়েছে। বৃহস্পতিবার (১৮ ডিসেম্বর) সকালে ভিডিওটি নজরে আসলে তা দ্রুত ভাইরাল হয়।

ভাইরাল ভিডিওতে দেখা যায়, নারায়নডহর এলাকার জামিয়া বদরুল হুদা খাতুনে জান্নাত মহিলা মাদ্রাসার সামনে এক যুবক স্কেটিং করতে করতে ভ্যানে থাকা এক মেয়েকে উত্ত্যক্ত করে। একপর্যায়ে মেয়েটিকে বিবস্ত্র করার চেষ্টা করা হয় বলে অভিযোগ ওঠে। এ ঘটনায় সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক ক্ষোভ দেখা দেয়।

পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, ঘটনাটি পূর্বপরিকল্পিতভাবে অভিনয় করে ধারণ করা হয়। ভিডিও ধারণ করেন রোমান, স্কেটিং করা যুবকের ভূমিকায় ছিলেন রাকিব হাসান (২০) এবং মেয়ের চরিত্রে অভিনয় করেন হানিফ (২০)। তারা সম্পর্কে আপন ভাই এবং নারায়নডহর গ্রামের ওয়াসিম মিয়ার ছেলে।

ভিডিও ভাইরাল হওয়ার পর অভিযুক্তরা আত্মগোপনে রয়েছেন। উপজেলা নির্বাহী অফিসার মো. আনিছুর রহমান খান পূর্বধলা থানাকে তাদের গ্রেপ্তারের নির্দেশ দিয়েছেন।
পূর্বধলা থানার ওসি মো. দিদারুল ইসলাম জানান, অভিযুক্তদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।

Tag :
Popular Post

নারীর পোশাক খুলে দেওয়ার ভাইরাল ভিডিও:যা জানা গেল

Update Time : 10:07:16 pm, Thursday, 18 December 2025