Dhaka 3:22 pm, Thursday, 4 June 2026

মমিনপুরে অসহায় কিডনি রোগীর পাশে যুবদল:অর্থ সহায়তায় মানবিক উদ্যোগ

রংপুর সদর উপজেলার মমিনপুর ইউনিয়নে এক অসহায় কিডনি রোগীর পাশে দাঁড়িয়েছে জাতীয়তাবাদী যুবদল। মমিনপুর ইউনিয়ন যুবদলের উদ্যোগে দীর্ঘদিন ধরে কিডনি রোগে আক্রান্ত এক মুমূর্ষু রোগীর চিকিৎসায় আর্থিক সহায়তা প্রদান করা হয়েছে।

গতকাল রাত সাড়ে ৯টার দিকে উত্তর মমিনপুর চাঁনকুঠি গ্রামের বাসিন্দা, দীর্ঘদিনের কিডনি রোগী আ. সালামের হাতে নগদ অর্থ সহায়তা তুলে দেন যুবদলের নেতাকর্মীরা।

পরিবার সূত্রে জানা যায়, আ. সালাম প্রায় তিন বছর ধরে দুই কিডনি নষ্টজনিত জটিলতায় ভুগছেন। নিয়মিত মাসে দুইবার ডায়ালাইসিস করাতে হয় তাকে, যা তার পরিবারের পক্ষে অত্যন্ত ব্যয়বহুল হয়ে পড়েছে।

সহায়তা পেয়ে আবেগাপ্লুত আ. সালাম বলেন,
“আমি একজন অসুস্থ মানুষ। মাসে দুইবার ডায়ালাইসিস করতে হয়—যা অনেক ব্যয়বহুল। যুবদলের ভাইয়েরা আমার পাশে দাঁড়িয়েছেন, এজন্য আমি তাদের কাছে কৃতজ্ঞ। আমি যেমন অসুস্থ, দেশনেত্রী খালেদা জিয়াও অসুস্থ—আমি তাঁর দ্রুত সুস্থতা কামনা করি।”

অসুস্থ আ. সালামের চাচা আনছার আলী বলেন,
“আমার ভাতিজা দীর্ঘদিন ধরে অসুস্থ। এতদিন কোনো দল সাহায্যের হাত বাড়ায়নি। যুবদল এসে পাশে দাঁড়িয়েছে—এতে আমরা সত্যিই আনন্দিত।”

এ সময় উপস্থিত ছিলেন রংপুর সদর উপজেলা ও মমিনপুর ইউনিয়ন যুবদলের সিনিয়র সদস্য নুর ইসলাম, সাবেক ছাত্র ও যুবনেতা মাহমুদুল হক চৌধুরী (বাপ্পি), যুবনেতা শাহিন আলম, সোহেল রানা, একলাছ উদ্দিন, হাসান আলী, মো. হযরত আলী, টিটু মিয়া, মাহবুব হোসেন, হাফিজুল ইসলাম, রেজাউল আহমেদ রেজা, হযরত বেলাল, আরিয়ান মাসুদ, আব্দুল মতিন, নাজমুল ইসলাম, সৈকত আলম চৌধুরী, ওবায়দুল হাসান, বুলবুল আহমেদসহ স্থানীয় যুবনেতা মোহাম্মদ আলী ও অন্যান্য নেতাকর্মীরা।

রংপুর সদর উপজেলা যুবদলের সিনিয়র সদস্য নুর ইসলাম বলেন,
“বিএনপি গণমানুষের দল। যুবদল হিসেবে আমরা মানুষের কল্যাণে সারাজীবন কাজ করে যেতে চাই।”

যুবনেতা মাহমুদুল হক চৌধুরী (বাপ্পি) বলেন,
“এই মানুষটি দীর্ঘদিন ধরে অসুস্থ। তৃণমূলের কর্মীরা নিজেদের তহবিল থেকে সহায়তা দিয়েছেন। জিয়ার সৈনিক হিসেবে মানুষের পাশে থাকাই আমাদের দায়িত্ব।”

যুবনেতা শাহিন আলম বলেন,
“বিএনপি মানুষের কল্যাণে কাজ করে। তারই ধারাবাহিকতায় তৃণমূল পর্যায় থেকে আমরা এই মানবিক উদ্যোগ নিয়েছি। ভবিষ্যতেও আমাদের মানবিক কার্যক্রম চলমান থাকবে।”

সহায়তা প্রদান শেষে অসুস্থ সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় বিশেষ দোয়া অনুষ্ঠিত হয়।
এলাকাবাসী যুবদলের এই মানবিক উদ্যোগকে স্বাগত জানিয়ে প্রশংসা করেছেন।

Tag :
Popular Post

মমিনপুরে অসহায় কিডনি রোগীর পাশে যুবদল:অর্থ সহায়তায় মানবিক উদ্যোগ

Update Time : 11:40:05 am, Saturday, 13 December 2025