Dhaka 5:32 pm, Thursday, 4 June 2026

রংপুরের মমিনপুরে “মনন ঘর” পাঠাগারের শুভ উদ্বোধন

রংপুর সদর উপজেলার মমিনপুর ইউনিয়নের মুন্সিরহাট এলাকায় “মনন ঘর” নামে একটি নতুন উন্মুক্ত পাঠাগারের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়েছে। আজ মঙ্গলবার (২৬ আগস্ট), স্বপ্ন সিঁড়ি ফাউন্ডেশনের উদ্যোগে অরাজনৈতিক, অলাভজনক ও সামাজিক এ পাঠাগারটি জনসাধারণের জন্য উন্মুক্ত ঘোষণা করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইঞ্জিনিয়ার প্রদীপ চন্দ্র রায় এবং পাঠাগারটির উদ্বোধন করেন মমিনপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মেনহাজুল হক। সভাপতিত্ব করেন স্বপ্ন সিঁড়ি ফাউন্ডেশনের সভাপতি মাহামুদুল হাসান।

বিশেষ অতিথি হিসেবে আরও উপস্থিত ছিলেন জানপুর মুন্সির হাট উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুল মমিন চৌধুরী (লাল), সহকারী শিক্ষক নুর আলম, সাংবাদিক শফিউল মন্ডল এবং কবি নজরুল একাডেমির অধ্যক্ষ নুহনুর আলম ফারুকী। এছাড়াও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ, বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থী ও সংস্কৃতিমনা মানুষজন অনুষ্ঠানে অংশগ্রহণ করেন।

বক্তারা বলেন, “এ ধরনের পাঠাগার আজকের প্রজন্মকে বইয়ের প্রতি আগ্রহী করে তুলবে। গরীব ও মেধাবী শিক্ষার্থীদের জন্য এটি একটি জ্ঞানের বাতিঘর হয়ে উঠতে পারে।” তারা আরও উল্লেখ করেন, পাঠাগারটি থেকে পাঠ্যপুস্তক ছাড়াও ধর্মীয়, সাহিত্য ও নৈতিক উন্নয়নমূলক বই সংগ্রহের সুযোগ থাকবে।

সভাপতির সমাপনী বক্তব্যের মাধ্যমে অনুষ্ঠানটি শেষ হয়।

Popular Post

রংপুরের মমিনপুরে “মনন ঘর” পাঠাগারের শুভ উদ্বোধন

Update Time : 08:08:25 pm, Tuesday, 26 August 2025