Dhaka 3:22 pm, Thursday, 4 June 2026

রাতের আঁধারে সন্ত্রাসী হামলা, প্রাণ হারালেন সাংবাদিক

খুলনার আড়ংঘাটা থানার শলুয়া বাজার এলাকায় সন্ত্রাসীদের গুলিতে সাংবাদিক এমদাদুল হক মিলন নিহত হয়েছেন। তিনি আড়ংঘাটা প্রেস ক্লাবের সেক্রেটারি ছিলেন। বৃহস্পতিবার (১৮ ডিসেম্বর) রাত আনুমানিক ৯টার দিকে এ মর্মান্তিক ঘটনাটি ঘটে।

প্রত্যক্ষদর্শী ও স্থানীয় সূত্র জানায়, শলুয়া বাজার এলাকায় অবস্থানকালে অজ্ঞাত দুর্বৃত্তরা হঠাৎ করে সাংবাদিক এমদাদুল হক মিলনকে লক্ষ্য করে গুলি চালায়। গুলিবিদ্ধ হয়ে তিনি ঘটনাস্থলেই গুরুতর আহত হন। পরে স্থানীয়রা তাকে দ্রুত উদ্ধার করে নিকটবর্তী হাসপাতালে নেওয়ার পথে তিনি মারা যান।

ঘটনার কারণ ও হামলাকারীদের পরিচয় সম্পর্কে এখনো নিশ্চিত কোনো তথ্য পাওয়া যায়নি। তবে এ হত্যাকাণ্ডকে কেন্দ্র করে এলাকায় চরম উত্তেজনা বিরাজ করছে।

সাংবাদিক এমদাদুল হক মিলনের হত্যাকাণ্ডে স্থানীয় সাংবাদিক সমাজে গভীর শোক ও ক্ষোভের সৃষ্টি হয়েছে। সাংবাদিক নেতারা এ ঘটনার তীব্র নিন্দা জানিয়ে দ্রুত ও নিরপেক্ষ তদন্তের মাধ্যমে প্রকৃত দোষীদের শনাক্ত করে আইনের আওতায় আনার দাবি জানিয়েছেন।

খবর পেয়ে আড়ংঘাটা থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। পুলিশ জানায়, হত্যাকাণ্ডের পেছনের কারণ উদঘাটন এবং জড়িতদের শনাক্ত ও গ্রেপ্তারের লক্ষ্যে তদন্ত শুরু করা হয়েছে। এ ঘটনায় প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে।

Tag :
Popular Post

রাতের আঁধারে সন্ত্রাসী হামলা, প্রাণ হারালেন সাংবাদিক

Update Time : 11:44:16 pm, Thursday, 18 December 2025