Dhaka 3:22 pm, Thursday, 4 June 2026

শিক্ষা উন্নয়নে প্রত্যাশা: মাদ্রাসার সভাপতি হলেন শিক্ষা ক্যাডার সাইফুল ইসলাম (সাইফ)

মমিনপুর কাটিহারা ইকরামিয়া দাখিল মাদ্রাসার নতুন সভাপতি হিসেবে মনোনীত হয়েছেন মমিনপুরের কৃতি সন্তান ৪০তম বিসিএস সাধারণ শিক্ষা ক্যাডারের কর্মকর্তা মো:সাইফুল ইসলাম (সাইফ)। গত ৩ ডিসেম্বর, ২০২৫ তারিখে বাংলাদেশ মাদ্রাসা শিক্ষা বোর্ডের চেয়ারম্যানের স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনের মাধ্যমে তাঁকে এ পদে মনোনয়ন দেওয়া হয়।

তিনি রংপুর সদর উপজেলার মমিনপুর ইউনিয়নের বাসিন্দা এবং ৪০তম বিসিএস পরীক্ষায় শিক্ষা ক্যাডারে সুপারিশপ্রাপ্ত হন। তাঁর এই মনোনয়নে মাদ্রাসার সুপার, শিক্ষকমণ্ডলী ও স্থানীয় এলাকাবাসী সন্তোষ প্রকাশ করেছেন।

নতুন সভাপতির নেতৃত্বে মাদ্রাসাটির শিক্ষা কার্যক্রমের গুণগত মান উন্নয়ন এবং এলাকায় শিক্ষা বিস্তারে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আশা প্রকাশ করেছেন সংশ্লিষ্টরা।

এ বিষয়ে নবনিযুক্ত সভাপতি মো. সাইফুল ইসলাম (সাইফ) বলেন,আমি এই এলাকার সন্তান। নিজ এলাকার শিক্ষার মানোন্নয়নে কাজ করতে চাই। মাদ্রাসার অবকাঠামোগত উন্নয়নের পাশাপাশি শিক্ষা কার্যক্রমকে আরও গতিশীল করতে সর্বাত্মক চেষ্টা করব। আশা করি, এই মাদ্রাসাটি রংপুর জেলার অন্যতম শ্রেষ্ঠ শিক্ষা প্রতিষ্ঠান হিসেবে পরিচিতি পাবে।

মাদ্রাসার সুপারিনটেনডেন্ট আ ফ ম ইসমাঈল হোসেন বলেন,আমরা এ প্রতিষ্ঠানে আমাদের ইউনিয়নের একজন সর্বোচ্চ মর্যাদাসম্পন্ন ব্যক্তিকে সভাপতি হিসেবে পেয়েছি। শিক্ষক-কর্মচারীরা সবাই খুবই আনন্দিত। আমরা বিশ্বাস করি, তাঁর নেতৃত্বে প্রতিষ্ঠানটির সার্বিক উন্নয়ন সম্ভব হবে।

Tag :
Popular Post

শিক্ষা উন্নয়নে প্রত্যাশা: মাদ্রাসার সভাপতি হলেন শিক্ষা ক্যাডার সাইফুল ইসলাম (সাইফ)

Update Time : 07:26:52 pm, Wednesday, 10 December 2025