হরিণাকুন্ডু উপজেলা যুবদলের যুগ্ম আহবায়ক ও হরিণাকুন্ডু প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মোঃ নাজমুল হুদা রিপনের উপর সন্ত্রাসী হামলা ও বিচারের প্রতিবাদে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত।
শনিবার ১২ অক্টোবর বিকাল ৪ টার সময় হরিণাকুন্ডু মুক্তিযোদ্ধা কমপ্লেক্স থেকে উপজেলা দোয়েল চত্বরে এসে বিক্ষোভ সমাবেশ শেষ হয়। বিক্ষোভ সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সভাপতি মোঃ আবুল হাসান মাস্টার ,পৌর বিএনপির সভাপতি মোঃ জিন্নাতুল হক,সাংগঠনিক সম্পাদক মোঃ আব্দুল মোমিন, বিক্ষোভ সমাবেশে সভাপতিত্ব করেন উপজেলা যুবদল আহবায়ক মোঃ আব্দুস সামাদ,সঞ্চালনা করেন যুবদলের সদস্য সচিব মোঃ হেকমত আলী সহ অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
জহির রায়হান (কনক), হরিণাকুন্ডু (ঝিনাইদহ)প্রতিনিধি 


