মিঠাপুকুর ইমারত নির্মাণ শ্রমিক ইউনিয়নের আওতাধীন ৩নং পায়রাবন্দ ইউনিয়ন আঞ্চলিক উপশাখা অফিসের উদ্বোধনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (২৯ আগস্ট ২০২৫ইং) সন্ধ্যায় পায়রাবন্দ ভাঞ্জের মোড়ে এ আয়োজন করা হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রংপুর বিভাগীয় শহর ইমারত নির্মাণ শ্রমিক ইউনিয়নের সভাপতি মোঃ ইসমাইল হোসেন।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রংপুর বিভাগীয় শহর ইমারত নির্মাণ শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক হাফিজুল ইসলাম সাগর, মিঠাপুকুর উপজেলা ইমারত নির্মাণ শ্রমিক ইউনিয়নের সাবেক সভাপতি, মোঃ সুলতান মাহামুদ, ৩নং পায়রাবন্দ ইউনিয়নের ইউপি সদস্য, মোঃ রফিক মিয়া।
অনুষ্ঠানটি সঞ্চালনা করেন, মিঠাপুকুর উপজেলা ইমারত নির্মাণ শ্রমিক ইউনিয়নের সাবেক সাধারণ সম্পাদক- সিরাজুল ইসলাম সিরাজ।
এছাড়াও উপস্থিত ছিলেন, রংপুর বিভাগীয় শহর ইমারত নির্মাণ শ্রমিক ইউনিয়ন এর সিনিয়র সহ-সভাপতি মোঃ তাজুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক- মোঃ মশিউর রহমান, কোষাধ্যক্ষ- খোকনুজ্জামান জুয়েল, ধর্ম বিষয়ক সম্পাদক- মোঃ হেলাল মিয়া, কার্যকরী সদস্য- মোঃ ফজলুর রহমান সহ মিঠাপুকুর ইমারত নির্মাণ শ্রমিক ইউনিয়ন ও বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।
সভায় সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ শ্রমিকদের অধিকার, কল্যাণ ও সংগঠনের কার্যক্রম জোরদার করার বিষয়ে বিস্তারিত আলোচনা করেন। বক্তারা বলেন, নির্মাণ শ্রমিকরা দেশের উন্নয়ন অগ্রযাত্রায় গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে চলেছেন। তাই তাদের অধিকার প্রতিষ্ঠা ও জীবনমান উন্নয়নে শ্রমিক ইউনিয়নের কার্যক্রমকে আরো শক্তিশালী করতে হবে।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ৩নং পায়রাবন্দ ইউনিয়নের চেয়ারম্যান মোঃ ফারুক হোসেন।
সভায় উপস্থিত নেতারা শ্রমিকদের ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান এবং সংগঠনকে আরও গতিশীল করার প্রতিশ্রুতি ব্যক্ত করেন।
অনুসন্ধানী সংবাদ ডেস্ক নিউজ 


