রংপুরের হারাগাছ থানার হরিরাম্বাল এলাকায় জমি ও মুরগী সংক্রান্ত বিরোধের জের ধরে রংপুরের এক ভয়াবহ হামলার ঘটনা ঘটেছে। এ হামলায় ধারালো অস্ত্রের আঘাতে গুরুতর আহত হয়েছেন মা ও ছেলে। হামলাকারীরা আহত মোরসালিনের বাবাকে খুঁজে না পেয়ে বাড়ি ভাঙচুরও করেছে। বর্তমানে হামলাকারী আয়েশা বেগম এলাকায় প্রকাশ্যে ঘুরে বেড়াচ্ছেন এবং হুমকি দিচ্ছেন বলে অভিযোগ পাওয়া গেছে।
ঘটনার প্রত্যক্ষদর্শী ও হামলার শিকার মোরসালিনের মা আয়েশা বেগম জানান, একই এলাকার মোহাম্মদ তাজিয়া এর স্ত্রী (হামলাকারী) তাদের বাড়িতে এসে অতর্কিত হামলা চালান। এ সময় ধারালো অস্ত্র দিয়ে মোরসালিনের হাতে আঘাত করা হয়, এতে তার হাত গুরুতরভাবে কেটে যায়। মোরসালিনকে বাঁচাতে গেলে তার মাকেও আঘাত করা হয়। হামলার সময় মোরসালিনের বাবাকে বাড়িতে না পেয়ে হামলাকারীরা ক্ষিপ্ত হয়ে পুরো বাড়ি ভাঙচুর করে।
হামলার শিকার পরিবারটি জানায়, অভিযুক্তরা এখনো আশেপাশের এলাকায় ঘোরাফেরা করছেন এবং বলছেন, “আমার কিছু করতে পারবে না”। এতে পরিবারটি আরও বেশি নিরাপত্তাহীনতায় ভুগছে।
এলাকাবাসী এই ঘটনার তীব্র নিন্দা জানিয়েছেন এবং দ্রুত হামলাকারীকে আইনের আওতায় আনার দাবি জানিয়েছেন। তাদের মতে, এমন প্রকাশ্যে হুমকি ও হামলার ঘটনা এলাকার আইনশৃঙ্খলা পরিস্থিতির জন্য মারাত্মক হুমকি।
বর্তমানে আহত মোরসালিন ও তার মা স্থানীয় হাসপাতালে চিকিৎসাধীন আছেন। এ ব্যাপারে হারগাছ থানায় একটি লিখিত অভিযোগ দায়েরের প্রস্তুতি চলছে বলে জানা গেছে। পুলিশ কর্তৃপক্ষকে এই গুরুতর বিষয়টি দ্রুত তদন্ত করে অভিযুক্তকে গ্রেপ্তার করার জন্য আহ্বান জানানো হয়েছে।
অনুসন্ধানী সংবাদ ডেস্ক নিউজ 


